অবিলম্বে সিইসির পদত্যাগ দাবী করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। নিরপেক্ষ লোক নিয়োগে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তারা।

রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান জোটের নেতারা। তারা বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। সেজন্য নতুন সিইসি নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছেন তারা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে