কক্সবাজার জেলায় পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ কার্যক্রম। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করে নির্বাচন কমিশন।

এর আগে প্রিন্টিং প্রেসের যুগ্ম সচিব মো. আসাদুজ্জামান নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান হাতে ব্যালট পেপার তুলে দেন। এ সময় খন্দকার মিজানুর রহমান জানান, ক্ক্সবাজার, পার্বত্য তিন জেলা ও উত্তর বঙ্গের পঞ্চগড়সহ মোট ২২টি জেলাতে নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হচ্ছে। বুধবার বাকি জেলা গুলোতে পাঠানো কথা জানান তিনি।

মিজানুর রহমান আরো জানান, ব্যালট পেপার জেলাগুলোতে সঠিক ভাবে পৌঁছাতে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। আদালতের আদেশে যদি কোনো জেলার জন্য নতুন করে ব্যালট পেপার ছাপানোর প্রয়োজন পড়ে, সে বিষয়েও প্রস্তুতি নেয়া আছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে