নির্বাচন পন্ড করার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা-আইএসআই এর সহযোগিতায় নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের।
সকালে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। সহিংসতার মাধ্যমে বিপুল প্রানহানির চক্রান্ত চলছে বলেও উলেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অতীতের মতো এবারও সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে তৎপর বিএনপি। নাশকতার সকল চেষ্টা প্রতিহত করার আহবান জানানো হয় এসময়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























