গতকাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় ৮নং ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুষ্টিয়া-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহাবুবু-উল-আলম হানিফ বলেন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সে লক্ষ্য কুষ্টিয়ারো উন্নয়ন করা সম্ভব হয়েছে।

২০১৪ সালের নির্বাচনে আমাকে ভোট দিয়ে  আপনারা নির্বাচিত করেছেন। তারপর থেকে কুষ্টিয়ায় যে উন্নয়ন করেছি মাত্র ৩০ভাগ উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে ক্ষমতায় এসে ১০০ ভাগ কাজ সম্পন্ন করতে চাই। কুষ্টিয়ার জন্য বিভিন্ন চিন্তা রয়েছে, কুষ্টিয়া হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা, আগে সাধারন মানুষ সন্ত্রাসী, চাদাবাজদের ভয়ে বাইরে বের হতে পারত না, বর্তমানে কুষ্টিয়াবাসীর সে ভয় নেই। আগামীতে কু্ষ্টিয়া হবে শান্তির জেলা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য নৌকায় ভোট দিন। তিনি আরও বলেন আমি আমার জন্য ভোট দিতে বলছি না আমি আপনাদের হয়ে এই কুষ্টিয়াকে উন্নয়নের মডেল গড়ে তুলতে চায়।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি মিজানুর রহমান  মুন্না এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ রাশিদুল হাসান রাশূর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহবুব উল আলম হানিফ এমপির সহধর্মীনি ফজিলা বেগম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী,   সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক রুহুল আজম, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিল্পব, যুব ও ক্রীয়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ প্রমুখ।

উক্ত জনসমাবেশে বিপুল আমজনতার উপস্থিতি ছিল লক্ষনীয়।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে