আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টের অনুসারীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে যিশুর আবির্ভাব হয়।বড়দিন উপলক্ষ্যে রাজধানীর গির্জা ও হোটেলগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও বহুরঙা বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। তেজগাঁও ক্যাথলিক গির্জাসহ দেশের বেশিরভাগ গির্জায় রাতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজ সান্তা ক্লজ শিশুদের হাতে উপহার তুলে দেবেন।
অনলাইন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























