একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সোমবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। ওই সতর্কবার্তায় স্বাক্ষর করেন আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী।

আইএসপিআর থেকে পাঠানো সতর্কবার্তাং উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এসব ভুয়া পেজের মাধ্যমে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। ওই সতর্কবার্তায় সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার প্রকৃত ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইট-পেজ বাদে অন্য কোথাও প্রকাশিত বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম:

Bangladesh Army,        লিংক: https://www.facebook.com/bdarmy.army.mil.bd

এবং Join Bangladesh Army       লিংক: https://joinbangladesharmy.army.mil.bd ।

সেনাবাহিনীর ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/bdarmy.army.mil.bd

ইউটিউব চ্যানেলের  নাম: https://www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw

একইসঙ্গে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যসংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বলেছে আইএসপিআর।

আইএসপিআর
নিউজ ডেস্ক  ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে