বড়দিন ঘিরে বেশ জোরেশোরেই চলছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোর প্রস্তুতি। বিশেষ দিনটি উদযাপনে নানা আয়োজনে ভরপুর থাকবে হোটেলগুলো। ক্রেতা সন্তুষ্টিতে কোন কমতি রাখছেন না হোটেল ব্যবসায়ীরা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, বড়দিনের আনন্দ বহুগুণে বাড়াতে বরাবরের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো। বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি আভ্যন্তরীণ সাজসজ্জায় রয়েছে নানা চমক।
এবার বড়দিনের জন্য নতুনভাবে সেজেছে ঐতিহ্যবাহী হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। দীর্ঘদিন পর বাংলাদেশে হোটেল ব্যবসায় ফেরা ইন্টারকন্টিনেন্টালে, এবার ঐতিহ্যবাহী সান্তাক্লজের সাজে আমন্ত্রণ জানানো হবে অতিথিদের। শিশুদের আনন্দ দিতে থাকছে জাদু প্রদর্শনী, বায়োস্কোপের ব্যবস্থা। আছে বিশেষ খাবারের আয়োজনসহ আরও অনেক কিছুই।

আয়োজনের কমতি নেই হোটেল লা মেরিডিয়ান, রিজেন্সির মত হোটেলগুলোতেও। নিজস্ব শেফ দ্বারা তৈরি ভিন্ন স্বাদের নানা খাবারের আয়োজন নিয়ে বেশ আশাবাদী কর্তৃপক্ষ। পশ্চিমা খাবারের সঙ্গে দেশি পিঠা-পুলির আয়োজনও রয়েছে এসব পাঁচ তারকা হোটেলে।

নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে