নির্বাচন নিয়ে গত ছয় মাস ধরে অনলাইনে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি মহল। এমন মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি। গুজব বা মিথ্যা তথ্যে কান না দিয়ে অপ-প্রচারকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বেনজীর আহমেদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে। ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























