কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বাদ জোহর তাকে নেয়া হবে এফডিসিতে। পরে জামালপুরে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে শায়িত হবেন এই গুণী নির্মাতা।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী বিমান। প্রথমে আদাবরের বাসায় নেয়া হয় আমজাদ হোসেনকে। পরে রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় তার মরদেহ।
গত ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হয়েছিল তাকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























