ভোট যত এগিয়ে আসছে আওয়ামী লীগ ও পুলিশের নৈরাজ্য ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নির্বাচনের মাঠ থেকে ততই সরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ডক্টর কামাল হোসেন। শুক্রবার পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডক্টর কামাল বলেন, পুলিশকে সংঘবদ্ধভাবে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টত সংবিধানের লঙ্ঘন বলেও দাবি তার। তিনি বলেন, উচ্চ আদালত একে একে প্রার্থিতা অবৈধ ঘোষণা করে চলেছে। এতে ঐক্যফ্রন্ট প্রার্থীদের নির্বাচনের আগেই মাঠ থেকে সরে যেতে হচ্ছে। ২১ থেকে ২৪ ডিসেম্বব ঢাকা মহানগরীর প্রতিটি আসনে জনসভা ও গণমিছিল করার ঘোষণা দেন ডক্টর কামাল।
এছাড়া ২৭ ডিসেম্বর বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভার কথা জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























