সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা মূখ্য বিষয় নয়, তারা পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, পদে থেকে উপজেলা চেয়ারম্যানদের প্রার্থিতায় নিষেধাজ্ঞা এবং বিএনপির প্রার্থীদের প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ার বিষয়টি সুরাহা করতে আইনি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন এলাকায় নির্বাচনি উত্তেজনা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনা না থাকলে নির্বাচনের পরিবেশ জমে না।
এসময় জাল ব্যালট পেপার নিয়ে বড় দু দলের বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, এমন সুযোগ থাকলেও তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























