জামায়াতে ইসলামের ২৫ প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন কি নাএ বিষয়ে করা রিটের শুনানি শেষে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রিট শুনানি শেষে রুল জারি করে এই আদেশ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৭ ডিসেম্বর) তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এই রিটটি দায়ের করেন। এদিন রিটটির পক্ষে আংশিক শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। পরে মঙ্গলবার সকালে ফের এই রিটের শুরু হয়।
রিটে নির্বাচন কমিশন,প্রধান নির্বাচন কমিশনার,জামায়াতের আমীর,সেক্রেটারি জেনারেলসহ ২৫ প্রার্থীকে বিবাদী করা হয়েছে। প্রসঙ্গত, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ নেতাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া বাকি তিনজন জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























