বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরনের সহিংসতার নিন্দাও জানান মিলার।
এর আগে দুপুর পৌনে একটা থেকে দেড় ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























