ভোট নির্বিঘ্ন করতে পার্বত্য অঞ্চলের সব কেন্দ্রে সেনাবাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সকালে রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন পার্বত্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সমতল অঞ্চলে যেভাবে নির্বাচন হয় তিন পার্বত্য জেলায়ও সেভাবে হবে। দুর্গম এলাকার ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হবে বলেও জানান তিনি।

নির্বাচনে সকল কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান সিইসি।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে