কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে বিস্ফোরক মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী।

ধানের শীষ প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর বিরুদ্ধে থাকা নাশকতার মামলায় স্থায়ী জামিন নিতে বুধবার আদালতে যান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, বিস্ফোরক মামলায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলো রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

জামিন শেষে বুধবার দুপুরে কুষ্টিয়া নিম্ন আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে আদালত বাচ্চু মোল্লা জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

রবিউল আলম ইভান
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে