আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির নির্বাচনী ইসতেহারে বলেছেন ক্ষমতায় গেলে প্রতিশোধ মূলক আচরন করবে না, তার মানে এর আগে তারা এর আগে প্রতিশোধ মূলক আচরন করেছে। ২০০১ সালে তারা ২৬ হাজার আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা করেছিল। হানিফ বলেন মির্জা ফখরুলদের নেতা তারেক রহমান, সে শুধু দেশে নয় বিদেশেও সন্ত্রাসী হিসেবে দন্ডিত। এরকম একজন সন্ত্রাসী দূর্নীতিবাজ যে দলের নেতা হয় সেই দলের প্রতি মানুষের আস্থা থাকতে পারেনা।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন মন্তব্যে হানিফ বলেন, কমিশন স্বাধীন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর কাজ তাদের। যদি কোথাও কোন ঘাটতি থাকে তবে তিনি ব্যবস্থা নেবেন। এই পদে থেকে তার এ ধরনের কথা বলা যৌক্তিক নয়। স্বাধীন হওয়া সত্ত্বেও তারা যদি সঠিক প্রদক্ষেপ না নিতে পারেন তবে সেটি তাদের ব্যার্থতা, এখানে আওয়ামীলীগের কিছু করার নেই।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারনা ও  গনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বৈরী আবাহাওয়া উপেক্ষা করে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতংফুর্তভাবে এসব নির্বাচনী প্রচারনায় অংশ নেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে