আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইশতেহারের প্রতিশ্রুতির রঙ্গীন বেলুন, যদি তারা ক্ষমতায় আসে সঙ্গে সঙ্গে চুপসে যাবে।

এগুলো নির্বাচনে জেতার জন্য কতগুলো অলীক অবাস্তব স্বপ্ন তুলে ধরছেন তারা। তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে এটা বছরের সেরা কৌতুক, ভুতের মুখে রাম নাম।

আজ কুমিল্লার মিয়াবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিংহাসন একবার হারালে তা ফিরে পাওয়া এত সহজ না।

তরিকুল ইসলাম শিবলী
কুমিল্লা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে