নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম জানান, এক জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে কাজ করবে বিজিবি। মঙ্গল ও বুধবার সদস্যদের সারাদেশে মোতায়েন করা হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ৬৫৭টি। মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ, ৯০ হাজার ৪৮০ জন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























