প্রার্থীদের উপর হামলা, প্রচারণায় বাধা, ভোটারদের হুমকি দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। দুপুরে বিজয়নগরে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, গত কয়েকদিনে সারাদেশে ঐক্যফ্র্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তার ফলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এসব ঘটনার তদন্ত না হওয়ার সমালোচনা করে তিনি বলেন, এর ফলে বোঝা যায় সরকার সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আন্তরিক নয়।
সরকারি মদদে এসব হামলা ঘটেছে বলেও অভিযোগ ঐক্যফ্রন্টের নেতাদের। তবে সকল বাধা স্বত্ত্বেও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরবেনা বলে আবারও জানান তারা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























