বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে বিজয় দিবস-২০১৮ উদ্যাপন করা হয়েছে। আজ রবিবার (১৬ ডিসেম্বর ২০১৮) দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় সকাল সোয়া ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এরপর শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে অবস্থিত ‘অর্জন’-এ পুষ্পার্ঘ অর্পণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া এবং ক্যাফেটেরিয়ায় শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এ মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ একটি স্থায়ী পতাকা স্ট্যান্ড-এর উদ্বোধন করেন। এসময় হলটির প্রভোস্ট প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ছাড়াও সহকারী প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের শেষ আয়োজনে বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আলোচনা সভা ছাড়াও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা ছিল।

কিন্তু দুপুরের পর মহান বিজয় দিবস-২০১৮ আয়োজক কমিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামের পিতার মৃত্যুতে বিকালের নির্ধারিত কর্মসূচি বাদ দেয়া হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে