সংসদ নির্বাচনের সময় ভোটকক্ষ থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সাংবাদিক এবং পর্যবেক্ষকরা একটি কেন্দ্রে দীর্ঘসময় অবস্থান করতে পারবেন না বলেও জানান সিইসি। এছাড়া, ভোটকক্ষে ভোটারদের মোবাইল নিয়ে প্রবেশও নিষিদ্ধ করেছে কমিশন।  বিকেলে নির্বাচন ভবনে সিইসি এসব কথা জানান। ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে সিইসি বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় নির্বাচনের দিন গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকরা কিভাবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে শনিবার দিনব্যাপী বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। তুলে ধরেন, বিভিন্ন সিদ্ধান্তের কথা। জানান, এবার ভোটকক্ষ থেকে কোন গণমাধ্যমকর্মী সরাসরি স¤প্রচার করতে পারবেন না। এমনকি একটি কেন্দ্রে সাংবাদিক কিংবা পর্যবেক্ষকরা দীর্ঘক্ষণ অবস্থান করতে পারবেন না।তিনি জানান, ভোটকক্ষের শৃঙ্খলা রক্ষায় ভোটাররা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে সাংবাদিকরা ক্যামেরা কিংবা মোবাইলে স্থিরচিত্র তুলতে পারবেন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করে সিইসি বলেন, এ ব্যাপারে তদন্ত করার জন্য ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানানো হয়েছে।এদিকে, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলেও ম্যাজিষ্ট্রেটের নির্দেশে গ্রেফতার করতে পারবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে