ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল যে দম্ভোক্তি করেছেন তাতেই প্রমাণ করছেন তিনি বাংলাদেশের নষ্ট রাজনীতির প্রবক্তা। শনিবার বেলা সাড়ে ১১টায় ফেনী থেকে তার নির্বাচনি এলাকায় যাওয়ার পথে দাগনভুঞাঁয় সড়ক প্রশস্তকরণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পুরোনো পাকিস্তানি ‘খামোশ’ শব্দটি ব্যবহার করে তিনি প্রমাণ করলেন তার স্বরূপ ডাকতে পারেননি। তিনি মুখে নীতি কথা বললেও আসল রূপ উন্মোচিত হয়ে গেছে। বয়স কমে গেলে শরীরের শক্তি কমে যায়, মুখের জোর বেড়ে যায় আর সে কারণেই ড. কামাল এমনটা করেছেন।’
সারাদেশে নৌকার জোয়ার দেখে বিএনপি নির্বাচনি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে অভিযোগ করে তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা অবনতির জন্য একমাত্র ঐক্যফ্রন্টই দায়ী। তারা পল্টনে পুলিশের উপর হামলা করে এ সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। তারা নিজেরা নিজেদের সঙ্গে গণ্ডগোল করে নিউজ তৈরি করতে চাইছে। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এসব অভিযোগ অসহায়ের সংলাপ।সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি ও ঐক্যফ্রন্ট বেসামাল হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সারাদেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি ও ঐক্যফ্রন্ট বেসামাল হয়ে উঠেছে। আর সে কারণে ড. কামাল বেপরোয়া চালকের চেয়েও বেপরোয়া শব্দ ব্যবহার করেছেন। দেশে এখন নৌকার গণজোয়ার, আর ধানের শীষের গণভাটা চলছে।’
নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এসব অভিযোগ অসহায়ের সংলাপ।তিনি আরও বলেন, ‘দেশে আইন শৃঙ্খলা অবনতির জন্য একমাত্র ঐক্য ফ্রন্টই দায়ী। নৌকার জোয়ার দেখে বিএনপি নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে। এ পর্যন্ত তাদের হামলায় নোয়াখালীতে ১ জন ও ফরিদপুরে ১ প্রাণ হারিয়েছে। তারা দু’জনই আওয়ামী লীগের কর্মী।’
সুত্রঃ ডিবিসি নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























