বিজয় দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

ভোর সাড়ে ৬টার পর ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকেরা ফুল দেবেন। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নিরাপত্তা জোরদারে স্মৃতিসৌধসহ আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়।

ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাস, মিনিবাস, ট্রাক ও লরিসহ বড় যানবাহনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলেছে পুলিশ।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে