ভোটের বাকি মাত্র ১৫ দিন। ভোটারদের কাছে টানতে দিনভর জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দলীয় ও জোটের প্রতীক নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে চলছে প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারণা। খুলনা-১ আসনে বটিয়াঘাটা বাজার এলাকায় বৃহস্পতিবার প্রচারণা চলান নৌকা প্রতীকের প্রার্থী পঞ্চানন বিশ্বাস। আর ধানের শীষ প্রতীক নিয়ে দাকোপ উপজেলায় জনসংযোগে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

গোপালগঞ্জ-২ আসনে নিজ নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে পথসভা ও প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

দিনাজপুর- ২ আসনে বিরল ও বোচাগঞ্জ এলাকায় প্রচারণায় চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী। প্রার্থীদের জমজমাট নির্বাচনি প্রচারণায় মুখর মেহেরপুরের দুই আসন। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ছুটছেন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

কুমিল্লা-১১ আসনে চৌদ্দগ্রামের কাশিনগর এলাকায় দিনব্যাপী আলোচনা সভা ও গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী ও রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক।

এছাড়া গাজীপুর, সুনামগঞ্জ, নীলফামারী, নাটোর ও রাঙামাটি জেলার বিভিন্ন আসনে দিনভর নির্বাচনি প্রচারণা করেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে