সরকারের নির্দেশেই বুদ্ধিজীবী সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামাল এবং ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মলেন একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপি র নেতাকর্মীদের ওপর হামলার ধারাবাহিকতায় এঘটনা ঘটেছে। সরকার প্রধানের নির্দেশেই এমন হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনে নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য কুটিল ষড়যন্ত্রের আভাস বলেও মন্তব্য করেন তিনি। সারাদেশে নেতা-কর্মীদের ওপর হামলা মামলার বন্ধ করে নির্বাচনী পরিবেশের ভাস্যম্যের আহবান জানান রিজভী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে