মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বুদ্ধিজীবী দিবসের সকালে এ ঘটনায় জোটের অন্যতম নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিকের গাড়িসহ ৬/৭টি গাড়ির ভাংচুরের শিকার হয় বলে জানায় জোটটির নেতারা।

সকাল ১০টার দিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কামাল হোসেনসহ জোট নেতারা বেরিয়ে এসে মূল ফটকের সামনে গাড়িতে ওঠার পর হামলার ওই ঘটনা ঘটে বলে জানান তারা। এসময় ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু ও আসম আবদুর রবের গাড়ি চালকসহ ১০/১২ জন নেতা-কর্মী ঘটনায় আহত হয়েছেন।

দুপুরে এক সংবাদ সম্মেলনে ডক্টর কালাম হোসেন অভিযোগ করেন এই  হামলা শহীদের অপমান করা হয়েছে।  তিনি এসময় পুলিশের ভূমিকারও সমালোচনা করেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এ ধরনের হামলা সুস্থ মানুষের কাজ হতে পারে না বরে তিনি মন্তব্য করেন। বিশ্বস্ত লোককে দিয়ে তদন্ত করাতে পুলিশের আইজিকে অনুরোধ জানান তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে