নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে জয়ী প্রার্থীদের নির্বাচনের পরদিন বিজয় মিছিলসহ কোনো ধরনের শোডাউন না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিচারিক ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন সিইসি। এই নির্দেশ লঙ্ঘন না করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কড়া বার্তা দেন এসময়।

সারাদেশে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তবে, এই উত্তাপ যেন উত্তপ্ত হয়ে না ওঠে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ধীরে ধীরে বিচারক ও সাধারণের মধ্যে দুরত্ব কমছে। এটি নিরপেক্ষভাবে কাজে সহায়তা করে। তবে, বিচারক কখনো প্রভাবিত হবেন না। সবাইকে সমান চোখে দেখবেন।’ এছাড়া, আপনাদের কার্যক্রমে যেন ভোটে আস্থার পরিবেশ সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে বলেন তিনি।

সভায় আইনের সঠিক প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করার জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনাররা। তারা বলেন, আইন কখনো একা শক্তিশালী হয় না। তাই সবাই মিলে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে