সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এমবিএ ১ম বর্ষের ছাত্র মোঃ ইনজামামুল হাসান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বি.বি.এ শেষ বর্ষের ছাত্র ইফতেখার হাসান।

সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইনজামামুল হাসান সংগঠনকে অনেক দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ সংগঠনের মাধ্যমে আমরা তিতুমীর কলেজের ক্যাম্পাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা চাই, সার্বিক সকল বিষয়ে লক্ষ্মীপুরের প্রতিটি সন্তান তিতুমীরের ক্যাম্পাসে মাথা উচুঁ করে দাঁড়াবে।

তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হাসান বলেন, “আমরা লক্ষ্মীপুর জেলা ছাত্রদের কল্যানের জন্য সংগঠনটি গঠন করেছি। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহোযোগীতা কামনা করেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে