নির্বাচনকালীন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সচিবালয়ে বুধবার বিকেলে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে বৈধ অস্ত্রের মালিকদেরও প্রকাশ্যে অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবে না।

নির্বাচনি প্রচারের শুরুর পর বেশকিছু জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। নোয়াখালী ও ফরিদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন ক্ষমতাসীন দলের দুজন। সচিবালয়ে বুধবার এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের সময়ে প্রার্থী ছাড়া আর কেউ বৈধ অস্ত্রও প্রকাশ্যে বহন বা প্রদর্শন করতে পারবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সীমান্ত অঞ্চলেও নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে