শেখ হাসিনার জনপ্রিয়তায় ভয় পেয়ে বিএনপি হত্যার মত জঘণ্য কাজ ঘটাচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি এসব করছে, রাজধানীর কারওয়ানবাজারে পেশাজীবীদের আয়োজনে নির্বাচনী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ হত্যা ও সন্ত্রাসের রাজনীতি করে না।

নির্বাচনী পরিবেশ রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে