বগুড়া ও ফেনীর তিনটি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা রিট শুনতে তৃতীয় বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চে এই শুনানি হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচনে অংশ নেয়ার খালেদা জিয়ার রিট আবেদনে বিভক্ত আদেশ দেন।

নিয়ম অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করতে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। আজ প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দিলেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে