বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে একতরফাভাবে নির্বাচন করতেই হামলা-মামলা করছে সরকার। নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছে বিএনপি।
বুধবার সকালে নির্বাচনের পরিবেশ, গ্রেপ্তার ও হামলার ঘটনা প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। সেখানে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান অভিযোগ করেন, তাদের প্রার্থীদের নির্বাচনি প্রচারে বাধা দেয়া হচ্ছে। হামলা-মামলা করে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, হামলা-মামলা বন্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও এখন নির্বাচন কমিশনকে অসহায় মনে হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রধান নির্বাচন কমিশনকে এখন থেকেই শক্ত হাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























