বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিভক্ত রায়ের অনুলিপি হাইকোর্টের বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে। প্রার্থিতা নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি না লেখায় সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠিয়েছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার এ বিষয়ে তৃতীয় বেঞ্চ গঠন না করে ফেরত পাঠানো হয়।

গত সোমবার সংক্ষিপ্ত আদেশের অনুলিপি প্রধান বিচারপতির কাছে পাঠায় হাইকোর্ট। ফলে নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধান বিচারপতি এ বিষয়টি সমাধানের জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করে দেবেন। কিন্তু আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি না লেখায় বেঞ্চ গঠন না করেই প্রধান বিচারপতি এটি ফেরত পাঠিয়েছেন।গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে খালেদা জিয়ার পৃথক তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দিয়ে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও ইসির সিন্ধান্ত করতে চাইলে বেঞ্চের ওপর বিচারপতি মো. ইকবাল কবির এতে দ্বিমত পোষণ করেন। আদালত পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল দুপুরে হাইকোর্টের আদেশসহ নথিপত্র প্রধান বিচারপতির দপ্তরে পৌঁছে। আজ সকালে ঐ নির্দেশ দিয়ে নথিপত্র হাইকোর্ট সংশ্লিষ্ট বেঞ্চে ফেরত পাঠানো হয়। খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তিন আসনের মনোনয়নপত্রই বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে করা আপিল ৮ ডিসেম্বর নামঞ্জুর করে ইসির। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে গত রবিবার পৃথক তিনটি রিট করেন খালেদা জিয়া।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























