নির্বাচনী প্রচারণার শুরুতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা কমিশনকে বিব্রত ও মর্মাহত করেছে। নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসায় পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে প্রার্থীদের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে এ আহবান জানান তিনি। এসময় নিরেপক্ষভাবে দায়িত্ব পালনে বিচারিক হাকিমদের নির্দেশ দেন সিইসি। বলেন, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন সকলের প্রত্যাশা। আর যাতে কোন অঘটন না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সিইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রাটদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে, এই ব্রিফিংয়ে কমিশনাররা বলেন, নির্বাচনী সহিংসতার বিষয়ে ম্যাজিস্ট্রেটদের সব সময় বিচক্ষণতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। ব্যাক্তি কিংবা দল যেই অপরাধী হোক তাদের আইনের আওতায় আনারও নির্দেশ দেয় কমিশন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনী প্রতিযোগীতা যেন সহিংসতায় পরিণত না হয় সে বিষয়ে সব সময় ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবারের সহিংসতার ঘটনায় কমিশনকে বিব্রত করেছে বলে মন্তব্য করেন সিইসি। বলেন, ‘সহিংসতার কারণে কারো জীবন চলে গেল, এটা কারও কাম্য হতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।’
নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিচারিক হাকিমদের নিরেপক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিইসি। নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রার্থীদের ধৈর্যশীল আচরণের আহবান জানিয়ে সিইসি বলেন, যে কোনো উত্তেজনামূলক ও নির্বাচন পরিপন্থী কর্মকান্ড পরিহার করতে হবে।
নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের আহবান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন অগণতান্ত্রিক আচরণ মেনে নেবে না কমিশন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























