টুঙ্গিপাড়া থেকে আজ আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ রওনা হবেন তিনি। বিকেলে কোটালীপাড়ায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। অংশ নেবেন ফাতেহাপাঠ ও মোনাজাতে। পরে টুঙ্গিপাড়ায় সুধি সমাবেশে মতবিনিময় করবেন। বিকেলে শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে আগামীতেও বঙ্গবন্ধু কন্যাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আওয়ামী লীগ সমর্থকেরা। টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসন থেকে এবারও ভোটে লড়ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন তিনি।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। ফেরার পথে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারে গণসংযোগসহ সাতটি জনসভা ও পথসভায় বক্তৃতা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে