বিএনপির কারো সাথেই বিদেশী কোন সংস্থা বা দেশের কারো সাথে বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়াকে নিয়ে সরকার ভয়ঙ্কর খেলা খেলছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বিএনপির বিভিন্ন নেতাকে নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইএস এবং পাকিস্তানের সাথে বৈঠকের কথা বলেন। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন।  এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, এখনও দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোন ক্ষেত্র তৈরি হয়নি। সরকারি দল সকল সুযোগ সুবিধা ভোগ করলেও বিএনপির নেতা কর্মীদের এখনও গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।

সরকার নতুন করে বিএনপিকে সকলের কাছে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে। সরকারি দলের নেতাদের এমন মিথ্যাচারের কোন ভিত্তি নেই বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে