নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতেই পোশাক খাত অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে একটি মহল। এদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
রাজধানীর কারওয়ান বাজারে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, গত পাঁচ দিনে গাজীপুর ও আশুলিয়ায় প্রায় অর্ধশত কারখানায় কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। দুই-একটি কারখানা ও বেশকিছু গাড়িও ভাংচুর হয়েছে। ধর্মঘট যাওয়ার জন্য শ্রমিকদের উসকানি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
নতুন মজুরি কাঠামো নিয়ে অসন্তোষ থাকলে আলোচনায় বসার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। হুঁশিয়ার করে তিনি বলেন, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হলে বিজিএমইএ বসে থাকবে না।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























