নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক আন্দোলনের বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচনার কমিশনসহ পাঁচজন কমিশনার ও কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ৬ ডিসেম্বর আদালতের আদেশ অমান্য করে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করায় প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়। এর আগে ১৬ অক্টোবর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করে ইসির দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।

একইসঙ্গে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























