মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সারাদেশে শেষ হল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সকাল থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ। এ সময় প্রার্থী ও তার সমর্থকরা ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এদিকে, প্রতীক পেয়েই অনেক প্রার্থী এলাকায় নেমে পড়েছেন ভোটের প্রচারণায়।

বাগেরহাট-১ ও ২ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন এবং শেখ সারহার নাসের তন্ময়ের নেতৃত্বে মিছিলটি একসময় জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে আরও অংশ নেন শেখ হেলালের স্ত্রী শেখ রূপা চৌধুরী ও শেখ তন্ময়ের স্ত্রী ইরফা উদ্দিন। বাগেরহাট আওয়ামী লীগ অফিস চত্বরে এক সমাবেশে শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী করে ক্ষমতায় আনতে হবে।

নির্বাচন কমশিন ঘোষিত তফসিল অনুযায়ী রোববার প্রার্থীতা প্রত্যাহার শেষে আজ সারাদেশে প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ চলছে। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা মহানগরী এলাকার ১৫টি আসনের প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটানিং কর্মকর্তা কে এম আলী আজম।

রাজনৈতিক দলগুলোর নির্ধারিত প্রতীক অনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন থেকে বরাদ্দে পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও দেয়া হচ্ছে পছন্দের প্রতীক। রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর এখন প্রচারে নামতে প্রার্থী ও সমর্থকদের আর আইনী বাধা নেই। এখন সুষ্ঠু নির্বাচনই একমাত্র প্রত্যাশা বলে জানান প্রতীক বরাদ্দ পাওয়া বিভিন্ন দলের প্রার্থীরা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন মহাজোট ও ঐক্যফ্রন্টের ৬০০ প্রার্থী ছাড়াও তিনশ সংসদসীয় আসনে সারাদেশে জাতীয় পার্টি, বামজোট ও স্বতন্ত্র বৈধ প্রার্থী আছে ২ হাজার ৫’শ ২২ জন। এদের মধ্যে কমিশনের কাছে আপিল করে প্রার্থীতা ফিরে পাওয়া আছেন ২’শ ৪৩ জন প্রার্থী।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে