চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পদত্যাগপত্র জমা দেওয়ার এক মাসেরও বেশি সময় পর রোববার রাতে পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

অব্যাহতি পাওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

গত ৬ নভেম্বর তারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৩৪ জন পূর্ণ মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী ছিলেন। এখন টেকনোক্র্যাট চার মন্ত্রী বাদ পড়লেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে