একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৪ জনের প্রার্থিতা ঘোষণা করেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। দুপুরে পুরানা পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন, দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সিপিবির প্রার্থী হচ্ছেন দলটির সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য মুনজুরুল আহসান খান, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য রফিকুজ্জামান লায়েক।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























