তারেক রহমান লন্ডনে বসে পাকিস্থানের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
শনিবার সকালে ধানমন্ডির ৩/এতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন, বিএনপির মনোনয়ন বানিজ্যের সাথে তারেক জিয়াও জড়িত।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি ডাকযোগে পৌছে দেওয়া হবে। দলের ২৪ জন বিদ্রোহী প্রার্থীর ৭ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। বাকিরাও দ্রুত মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন বলেও আশা প্রকাশ করেন জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক জানান, ১০ তারিখের মধ্যে মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























