বিএনপির ২০৬ আসনে মনোনীত প্রার্থীদের মধ্যে নারী মাত্র ৯ জন। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

বিএনপির এই ৯ নারী প্রার্থী হলেন, রংপুর-৩ আসনে রিটা রহমান, নাটোর-১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসিমন ছবি, সিরাজগঞ্জ-১ রুমানা মোরশেদ কনকচাঁপা, ঝালকাঠি-২ জেবা আমিন খান শেরপুর-১ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪ তাহমিনা জামান, ফরিদপুর-২ শামা ওবায়েদ এবং কক্সবাজার-১ আসনে মনোনয়ন পেয়েছেন হাসিনা আহমেদ।
বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ জন নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ
























