নৌকার চূড়ান্ত প্রার্থীরা আজকের মধ্যে চিঠি পাচ্ছেন। এবারো দল ও জোট প্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ওবায়দুল কাদের। কেন্দ্র পাহারার নামে ঐক্যফ্রন্ট কোনো নৈরাজ্য তৈরি করলে, মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যৌথসভা। এতে প্রধান অতিথির যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, আসন নিয়ে মহাজোট শরিকদের সঙ্গে সমঝোতা হয়েছে। জোট প্রার্থীরা অন্য প্রার্থীদের চেয়ে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য বলেও দাবি তার। পরে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের নেতা-কর্মীদের সকাল থেকে কেন্দ্রে আসার নির্দেশনার বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। জানান, কেন্দ্র পাহারার নামে নৈরাজ্য সহ্য করবে না আওয়ামী লীগ।

বিএনপির বিরুদ্ধে আবারও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, ধানের শীষের ভোট জয়ের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে