তৈরি পোশাকের পর জাহাজ নির্মাণ শিল্প হতে পারে রপ্তানি আয়ের দ্বিতীয় প্রধান খাত। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, কম সময়ে, কম দামে ছোট ও মাঝারি জাহাজ নির্মাণের জন্য আদর্শ হতে পারে বাংলাদেশ। একেকটি জাহাজ নির্মাণে এক হাজারগুণ পর্যন্ত মূল্য সংযোজনের সুযোগ রয়েছে।

চট্টগ্রামের পটিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই জাহাজ দুটির নির্মাণকাজ শেষ পর্যায়ে। একশ ২০ কোটি টাকায় যা রপ্তানি হবে ভারতে। প্রতিষ্ঠানটি নির্মাণ করছে আরো অন্তত আটটি ছোট ও মাঝারি জাহাজ। যেগুলো রপ্তানি হবে নরওয়েসহ বিভিন্ন দেশে। উদ্যোক্তারা জানান, দেশের ভেতরেই জাহাজের বাজার এখন প্রায় ২০ হাজার কোটি টাকা। নীতি সহায়তা পেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বছরে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় করা যাবে সহজেই। শ্রমঘন শিল্প হওয়ায় কর্মসংস্থান হবে লাখো শ্রমিকের। সস্তা, কিন্তু দক্ষ শ্রমিক ও কম সময়ে নির্মাণের সক্ষমতা, জাহাজ নির্মাণ শিল্পে সহজেই বিশ্ববাজারে অবস্থান করে নিতে পারে বাংলাদেশ মনে করছে এডিবি।

থাইল্যান্ড, মালয়েশিয়া ছাড়াও ইউরোপের অনেক দেশেই বাড়ছে ছোট ও মাঝারি আকারের জাহাজের চাহিদা। আবার ভারত, মিয়ানমার, চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগযোগ বৃদ্ধি এতে নতুন মাত্রা যোগ করছে, বলে মনে করে এডিবি। উদ্যোক্তারা জানান, জাহাজ নির্মাণ শিল্পের বৈশ্বিক বাজার প্রায় ১৬ বিলিয়ন ডলার। অন্য দেশের তুলনায় ১৫ ভাগ কম খরচে জাহাজ নির্মাণ করতে পারে বাংলাদেশ।

 

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে