বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ১৭ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে মিয়ানমার। সকালে মংডু সীমান্তে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে মিয়ানমারের ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বৈঠকে ১৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। মিয়ানমারের পক্ষে ছিলেন ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের ৯ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরৎ বাংলাদেশিরা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক হয়।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে