নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে অঙ্গিকারাবদ্ধ রাজনৈতিক দলগুলো। চলমান স্থিতিশীল পরিস্থিতি ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে চায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। কেন্দ্রীয় নেতারা আশা করছেন, সব দলের অংশ গ্রহনে এবারের নির্বাচন হবে মাইলফলক।
আদর্শগত ভিন্নতা থাকলেও রাজনৈতিক দলের মূল লড়াই গণতন্ত্র ও উন্নয়নে। আর এই লক্ষ্য অর্জনে দেশের স্থিতিশীলতার বিকল্প নেই বলে বিশ্বাস সব দলের রাজনীতিকদের। শান্তি জিতলে জিতবে দেশ এই শ্লোগানে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আলোচনায় এক মঞ্চে আসেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নেতারা। নির্বাচন কেন্দ্র করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের প্রত্যয়ও ছিলো সবার কণ্ঠে।
শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে তৃণমূল নেতাদের কাছ থেকে আসা সুপারিশও তুলে ধরা হয় আলোচনায়। সেখানেও প্রাধান্য পেয়েছে সুষ্ঠু রাজনীতি চর্চা। ভোটের দিন সহিংসতা এড়াতে কেন্দ্রকে শক্তশালী ভূমিকা রাখার পরামর্শও দেন অনেকে। পরে রাজনীতিতে গুণগত পরিবর্তনের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় বড় দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ

























