বিমান বাংলাদেশ এয়ারলান্সের বহরে যুক্ত হওয়া দ্বিতীয় ড্রিমলাইনার উড়োজাহাজ হংসবলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা হলো ১৫টি।

নতুন যুক্ত হওয়া বোয়িং সেভেন এইট সেভেন মডেলের এ উড়োজাহাজটি পরিদর্শন করতে দুপুর সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান প্রধানমন্ত্রী। উড়োজাহাজটির অত্যাধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

উড়োজাহাজটি দিয়ে ১০ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিমান কর্মকর্তারা। প্রাথমিকভাবে এটি দিয়ে লন্ডন, দাম্মাম ও ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করার কথা রয়েছে।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে