কৃষি ও পাটশিল্পের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষিঋণের ক্ষেত্রে এক টাকা খেলাপি হলেও, জানাতে হবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো- সিআইবিকে।

সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না। এছাড়া পাট শিল্পের খেলাপি ব্যবসায়ীদের ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্লক সুবিধায় ঋণ পরিশোধের জন্য ১০ বছর সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপি পাট ব্যবসায়ীদের নতুন করে ঋণ দেয়ার বিধান রাখা হয়েছে।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে