বহিষ্কৃত ১৩ নেতা বিএনপিতে ফিরেই পেলেন ধানের শীষের মনোনয়ন। কঠিন সময়ে দল ত্যাগকারীদের এখন মনোনয়ন দেয়ায় ঐসব আসনের তৃণমূল নেতাদের মধ্যে তৈরী হয়েছে ক্ষোভ। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, চূড়ান্ত মনোনয়নে নির্বাচনে জেতার মতো প্রার্থীকেই বেছে নেবে বিএনপি।

এক-এগারোর সরকারের সময় তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির ১১০ নেতা দলে সংস্কারের দাবি তোলেন।পরিবর্তীত পরিস্থিতিতে কেউ কেউ দলে ফিরলেও অনেকেই বহিস্কৃত হন। এবার সংসদ নির্বাচনের আগ মূহুর্তে তাদের অনেককে দলে ফিরিয়ে নেয় বিএনপি।

সম্প্রতি দলে ফেরা ১৩ সংস্কারপন্থী নেতা পেলেন বিএনপির মনোনয়ন। রাজশাহী-৪ আসনে আবু হেনা, নওগাঁ-৬ আসনে আলমগীর কবির, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বরিশাল-২ শহীদুল হক জামাল, পটুয়াখালী-২ শহিদুল হক তালুকদার, নারায়ণগঞ্জ-৫ আসনে আতাউর রহমান আঙ্গুর, ঝালকাঠি-২ ইলেন ভুট্টো, সুনামগঞ্জ-১ আসনে নাজির হোসেন, বগুড়া-৪ আসনে জিয়াউল হক মোল্লা, বগুড়া-৫ আসনে জিএম সিরাজ, যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি, জয়পুরহাট-২ আসনে আবু ইউসুফ খলিলুর রহমান। তাদের সবার সাথেই আছে বিকল্প প্রাথী। সংস্কারপন্থী নেতাদে দাবি, দীর্ঘ দিন দলীয় কর্মকান্ডে নিস্ক্রিয় থাকলেও এখন সবাইকে সাথে নিয়ে আগের মতোই কাজ করবেন তারা।

তবে গেল ১০ বছরে সংস্কারপন্থীদের অনুপস্থিতিতে প্রতিটি এলাকায় তৈরি হয়েছে বিএনপির নতুন নেতৃত্ব, তাদের মধ্যেই অনেকে ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। এখন ত্যাগীদের বাদ পড়ার শংকা তৈরি হয়েছে । বিএনপির জেষ্ঠ্য নেতারা বলছেন, এলাকার গ্রহণযোগ্যতা দেখে প্রার্থী চুড়ান্ত করবে বিএনপি। অতীত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান কেন্দ্রীয় নেতারা।

 

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে